ইয়াবাসহ তিনজন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার  রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ রিয়াদ হাওলাদার (২১), সোহেল গাজী (৪৩) ও গোলাম রাব্বি (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াদ ওই এলাকার আলমগীর হোসেন হাওলাদারের ছেলে। অপর দুজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। সোহেল গাজীর বাড়ি নয়াখালী এলাকায় এবং গোলাম রাব্বির বাড়ি হেতালিয়া এলাকায়।

অভিযানে হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা, নগদ ২ হাজার ১৫০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়। পরে ডোপ টেস্টে রিয়াদের শরীরে অ্যামফেটামিন, সোহেলের শরীরে অ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং গোলাম রাব্বির শরীরে ক্যানাবিনয়েডসের উপস্থিতি পাওয়া যায় বলে জানায় পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিরোধীদলীয় নেতা

» এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী

» এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২

» তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

» শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস

» এইচএসসির ফল প্রকাশ কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

» গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক

» সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

» বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : ভারপ্রাপ্ত মহাসচিব

» কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ তিনজন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ১৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার  রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ রিয়াদ হাওলাদার (২১), সোহেল গাজী (৪৩) ও গোলাম রাব্বি (২০) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াদ ওই এলাকার আলমগীর হোসেন হাওলাদারের ছেলে। অপর দুজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। সোহেল গাজীর বাড়ি নয়াখালী এলাকায় এবং গোলাম রাব্বির বাড়ি হেতালিয়া এলাকায়।

অভিযানে হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা, নগদ ২ হাজার ১৫০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জব্দ করা হয়। পরে ডোপ টেস্টে রিয়াদের শরীরে অ্যামফেটামিন, সোহেলের শরীরে অ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং গোলাম রাব্বির শরীরে ক্যানাবিনয়েডসের উপস্থিতি পাওয়া যায় বলে জানায় পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com