লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার(১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভে্গংুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, পত্তিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ক্রনে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








