গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সরকার দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি সরকার গণভোটকে অবৈধ বলছে।

তিনি বলেন, ‘আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।’

সমাবেশ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। এসব দাবি পূরণ না হলে ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সরকার দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি সরকার গণভোটকে অবৈধ বলছে।

তিনি বলেন, ‘আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।’

সমাবেশ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। এসব দাবি পূরণ না হলে ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com