ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে জামায়াত-শিবিরের লোকজন বিয়ে করেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
আজ ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের সুপারভাইজার ও কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর বলেন, একটি গোষ্ঠীর (জামায়াত-শিবির) লোক ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিল। ভবিষ্যতে যেন এ রকম আর না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
সরোয়ার আলমগীর বলেন, ৩১ দফার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ গঠনে কাজ করছে। ইনশা আল্লাহ, প্রতিটি অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য।








