আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু

দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু।
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ, চেয়ারম্যান আলী আকবর, বাবুর সহধর্মিনী মহুয়ানূর কচি, সাইফুল ইসলাম আফতাব, সাংবাদিক নাসিম উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, সাবেক মেয়র ইছাহাক আলী, ইকবাল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান পারভেলসহ অন্যরা।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হামলার শিকার হন সানাউল্লাহ নূর বাবু। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে আরও ১৮ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৪৫ জন।
দীর্ঘ ১১ বছর পর ২০২১ সালে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে নিহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে, বড়াইগ্রামের স্মরণ সভায়: দুলু

দেলোয়ার হোসেন লাইফ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু।
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ, চেয়ারম্যান আলী আকবর, বাবুর সহধর্মিনী মহুয়ানূর কচি, সাইফুল ইসলাম আফতাব, সাংবাদিক নাসিম উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, সাবেক মেয়র ইছাহাক আলী, ইকবাল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান পারভেলসহ অন্যরা।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হামলার শিকার হন সানাউল্লাহ নূর বাবু। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে আরও ১৮ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৪৫ জন।
দীর্ঘ ১১ বছর পর ২০২১ সালে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে নিহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com