আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন কেবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) আবার সচল হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেবলটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বেলা পৌনে ২টার দিকে তা পুনরায় চালু হয়। এতে দেশে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা আপাতত কেটে গেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে এসএমডব্লিউ-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর সংযোগ স্বাভাবিক হয়। এ সময় ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) বিকল্প আন্তর্জাতিক পথে ট্রাফিক স্থানান্তর করতে হয়।

সংযোগ বিচ্ছিন্ন থাকার সময়ে দেশের অনেক গ্রাহক ইন্টারনেটের ধীরগতি, বিদেশি ওয়েবসাইট ও সার্ভারে প্রবেশে বিলম্ব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সাময়িক সমস্যার মুখে পড়েন। তবে বিকল্প পথে দ্রুত ট্রাফিক স্থানান্তর করতে পারা আইএসপিগুলোর গ্রাহকেরা তুলনামূলক কম সমস্যায় পড়েছেন।

বিএসসিপিএলসির কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. জাহাঙ্গীর আলম আজ শনিবার দুপুরে ঢাকা পোস্টকে বলেন, এসএমডব্লিউ-৫-এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বেলা পৌনে ২টার দিকে তা আবার সচল হয়েছে। তিনি জানান, কেবলটির লাইনে পাওয়ার-সংক্রান্ত সমস্যা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঠিক কী কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। বিএসসিপিএলসি মূল কনসোর্টিয়ামের তথ্যের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মাতারা এলাকার ল্যান্ডিং স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বা যন্ত্রপাতিতে সমস্যার সম্ভাবনার কথা বলা হলেও, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ এবং সিমিউই-৫ ক্যাবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪ এর জন্য বিএসসিসিএল এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫ এর জন্য বিএসসিসিএল এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটাতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিপর্যস্ত স্বপ্ন

» দুই সন্তান নিয়ে ৮ বছর লিভ-ইন, অবশেষে গোপন বিয়ে অভিনেতার

» যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম

» মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

» রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

» ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

» স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান

» ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

» তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

» প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন কেবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) আবার সচল হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেবলটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বেলা পৌনে ২টার দিকে তা পুনরায় চালু হয়। এতে দেশে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা আপাতত কেটে গেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে এসএমডব্লিউ-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর সংযোগ স্বাভাবিক হয়। এ সময় ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) বিকল্প আন্তর্জাতিক পথে ট্রাফিক স্থানান্তর করতে হয়।

সংযোগ বিচ্ছিন্ন থাকার সময়ে দেশের অনেক গ্রাহক ইন্টারনেটের ধীরগতি, বিদেশি ওয়েবসাইট ও সার্ভারে প্রবেশে বিলম্ব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সাময়িক সমস্যার মুখে পড়েন। তবে বিকল্প পথে দ্রুত ট্রাফিক স্থানান্তর করতে পারা আইএসপিগুলোর গ্রাহকেরা তুলনামূলক কম সমস্যায় পড়েছেন।

বিএসসিপিএলসির কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. জাহাঙ্গীর আলম আজ শনিবার দুপুরে ঢাকা পোস্টকে বলেন, এসএমডব্লিউ-৫-এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বেলা পৌনে ২টার দিকে তা আবার সচল হয়েছে। তিনি জানান, কেবলটির লাইনে পাওয়ার-সংক্রান্ত সমস্যা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঠিক কী কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। বিএসসিপিএলসি মূল কনসোর্টিয়ামের তথ্যের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মাতারা এলাকার ল্যান্ডিং স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বা যন্ত্রপাতিতে সমস্যার সম্ভাবনার কথা বলা হলেও, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য। যেটি বাংলাদেশে সাবমেরিন কেবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ এবং সিমিউই-৫ ক্যাবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪ এর জন্য বিএসসিসিএল এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫ এর জন্য বিএসসিসিএল এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটাতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com