প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে কর্পোরেট অঙ্গীকার নিশ্চিত করল ব্র্যাক ব্যাংক ও বিবিডিএন

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬: প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগদাতা, উন্নয়ন সহযোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে একত্র করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)।

সম্প্রতি ঢাকার লো মেরিডিয়েন হোটেলে যৌথভাবে আয়োজিত ‘এমপাওয়ারঅ্যাবিলিটি: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এসব অঙ্গীকার ঘোষণা করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনে উর্মি গ্রুপ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর অন্তত ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের অঙ্গীকার করেছে। লো মেরিডিয়েন ঢাকা বিবিডিএনের মাধ্যমে প্রতিবন্ধী স্নাতকদের অন্তত ২০টি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ব্র্যাক ব্যাংক প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।

সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রবেশগম্যতা এবং সহায়ক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসংস্থানের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বিবিডিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ব্রিটিশ হাইকমিশন, ব্র্যাক ও বাটা’র প্রতিনিধিরা এবং প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। নীতিগত অঙ্গীকারকে কীভাবে বাস্তব কর্মসংস্থানের সুযোগে রূপান্তর করা যায়, সে বিষয়ে তাঁরা মতামত তুলে ধরেন।

সম্মেলনে প্রবেশগম্যতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সহায়ক প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয়। বিশেষ করে সাংকেতিক ভাষার ব্যবহার সহজ ও বিস্তৃত করার প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়।

ইজি ইনক্লুশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আইএলও গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের চায়না চ্যাপ্টারের মহাসচিব ঝৌ হাইবিন কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রবণতা তুলে ধরেন। অন্যদিকে, সাইনল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফোর্বসের ৩০ আন্ডার ৩০-এ স্থান পাওয়া এন্ড্রে ওলসভিক সাংকেতিক ভাষাকে আরও সহজলভ্য করার উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ও বিবিডিএনের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক চলমান উদ্যোগ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত রাজশাহী চাকরি মেলার কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচির একজন প্রশিক্ষণার্থী নিজের অভিজ্ঞতা ও অগ্রগতির কথা জানান।

অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে তাদের
অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সমান কর্মসংস্থানের সুযোগ,
অন্তর্ভুক্তিমূলক নিয়োগ এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় যৌক্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এম এম ইস্পাহানি লিমিটেড প্রবেশগম্যতা, পুনর্বাসন, সহায়ক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিবিডিএনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিডিএন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আরদাশির কবীর।
সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি
সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও প্রবেশগম্য কর্মক্ষেত্র তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

» আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

» দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

» পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

» জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

» এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

» বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

» জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন

» খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম

» ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে কর্পোরেট অঙ্গীকার নিশ্চিত করল ব্র্যাক ব্যাংক ও বিবিডিএন

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬: প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়োগদাতা, উন্নয়ন সহযোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে একত্র করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)।

সম্প্রতি ঢাকার লো মেরিডিয়েন হোটেলে যৌথভাবে আয়োজিত ‘এমপাওয়ারঅ্যাবিলিটি: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি ২০২৬’ শীর্ষক তৃতীয় সম্মেলনে এসব অঙ্গীকার ঘোষণা করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনে উর্মি গ্রুপ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মীর অন্তত ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের অঙ্গীকার করেছে। লো মেরিডিয়েন ঢাকা বিবিডিএনের মাধ্যমে প্রতিবন্ধী স্নাতকদের অন্তত ২০টি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, ব্র্যাক ব্যাংক প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।

সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রবেশগম্যতা এবং সহায়ক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসংস্থানের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বিবিডিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ব্রিটিশ হাইকমিশন, ব্র্যাক ও বাটা’র প্রতিনিধিরা এবং প্রতিবন্ধী অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। নীতিগত অঙ্গীকারকে কীভাবে বাস্তব কর্মসংস্থানের সুযোগে রূপান্তর করা যায়, সে বিষয়ে তাঁরা মতামত তুলে ধরেন।

সম্মেলনে প্রবেশগম্যতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সহায়ক প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয়। বিশেষ করে সাংকেতিক ভাষার ব্যবহার সহজ ও বিস্তৃত করার প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়।

ইজি ইনক্লুশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আইএলও গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের চায়না চ্যাপ্টারের মহাসচিব ঝৌ হাইবিন কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রবণতা তুলে ধরেন। অন্যদিকে, সাইনল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফোর্বসের ৩০ আন্ডার ৩০-এ স্থান পাওয়া এন্ড্রে ওলসভিক সাংকেতিক ভাষাকে আরও সহজলভ্য করার উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ও বিবিডিএনের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক চলমান উদ্যোগ, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত রাজশাহী চাকরি মেলার কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচির একজন প্রশিক্ষণার্থী নিজের অভিজ্ঞতা ও অগ্রগতির কথা জানান।

অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে তাদের
অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সমান কর্মসংস্থানের সুযোগ,
অন্তর্ভুক্তিমূলক নিয়োগ এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় যৌক্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এম এম ইস্পাহানি লিমিটেড প্রবেশগম্যতা, পুনর্বাসন, সহায়ক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিবিডিএনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশনস অফিসার ইকরাম কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিডিডিএন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আরদাশির কবীর।
সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি
সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও প্রবেশগম্য কর্মক্ষেত্র তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com