ছাত্রকে কুপিয়ে হত্যা ঘটনায় ১জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মারা যান। এ ঘটনায় একই এলাকার আয়াত আলীর ছেলে জােবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় পাগাড় ইটের খোলা গেট সংলগ্ন জামতলা রোড এলাকায় আকাশ, অনিক ও হাসিব প্রতিপক্ষ জোবায়ের হোসেনের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে জোবায়ের ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকাশ, অনিক ও হাসিবকে এলােপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসিবের অবস্থার অবনতি ঘটলে তাকে ধানমণ্ডির গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছাত্রকে কুপিয়ে হত্যা ঘটনায় ১জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মারা যান। এ ঘটনায় একই এলাকার আয়াত আলীর ছেলে জােবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় স্থানীয় পাগাড় ইটের খোলা গেট সংলগ্ন জামতলা রোড এলাকায় আকাশ, অনিক ও হাসিব প্রতিপক্ষ জোবায়ের হোসেনের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে জোবায়ের ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকাশ, অনিক ও হাসিবকে এলােপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসিবের অবস্থার অবনতি ঘটলে তাকে ধানমণ্ডির গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com