মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার রমিজ উদ্দিন খুরুশকুল ইউনিয়নের মৃত এজাহার মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় রমিজ উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছিল। ওই মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই রমিজ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদ অধিবেশন: ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

» পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

» নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

» সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার

» টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

» যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করার প্রস্তাব, চাপে পড়বেন ভারতীয়রা

» চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

» ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান

» শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রমিজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ের সামনে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার রমিজ উদ্দিন খুরুশকুল ইউনিয়নের মৃত এজাহার মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় রমিজ উদ্দিনের বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছিল। ওই মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই রমিজ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com