নিষিদ্ধ যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে বের হওয়া সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার  রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কিছু যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

» নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে

» বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ পরীক্ষার্থী

» ৪ লাখ ইয়াবা ও ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

» স্বামীবাগে খাটের নিচে ৪ বিদেশি পিস্তল, গ্রেফতার ৬

» পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেফতার

» নিষিদ্ধ যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

» ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

» নিষিদ্ধ যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিষিদ্ধ যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে বের হওয়া সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার  রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কিছু যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com