বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ পরীক্ষার্থী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ জন পরীক্ষার্থী। শিক্ষাবোর্ডের অধীনে আট জেলা থেকে ৩৭ জনের পরীক্ষায় অংশ নেয়া কথা থাকলেও তিনজন অনুপস্থিতিতে শেষ হলো এই পরীক্ষা।

সোমবার রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার রবিউল ইসলাম জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার বিষয়গুলো ছিল-বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থ প্রথমপত্র। এই পরীক্ষায় ৩৭ জনের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩৪ জন। তিনজন অনুপস্থিত ছিল পরীক্ষায়। পরীক্ষায় অংশকারীদের মধ্যে ৩০ জন ছেলে এবং চারজন মেয়ে পরীক্ষার্থী।

তিনি বলেন, কিছুদিন আগে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছিল- এইচএইসির একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে। সেই আলোকে আমরা পরীক্ষার গ্রহণের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষাবোর্ডকে জানায়। আজ (সোমবার) সেই পরীক্ষা অনুষ্ঠিত হলো। এরপর আর পরীক্ষা আছে কিনা সেটা বলতে পারব না।

পরীক্ষাগুলো কেন নেয়া হলো সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষাবোর্ডের দেওয়া চিঠিতে এমন উল্লেখ ছিল- প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের রেজিস্ট্রেনের জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল। জানা মতে, তাদের আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএইসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন আটটি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে নিউ গভ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ৩৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

» অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করবে সরকার: শামা ওবায়েদ

» মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

» জাপানি ভাষা শিখে বিনা খরচে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন

» চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী

» মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগামনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছিল: রিজভী

» দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান রেলপ্রতিমন্ত্রীর

» শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

» জামালপুরে গৃহবথু ইশরাত হত্যার প্রধান আসামী গ্রেফতার

» কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ পরীক্ষার্থী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহী শিক্ষাবোর্ডে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা দিল ৩৪ জন পরীক্ষার্থী। শিক্ষাবোর্ডের অধীনে আট জেলা থেকে ৩৭ জনের পরীক্ষায় অংশ নেয়া কথা থাকলেও তিনজন অনুপস্থিতিতে শেষ হলো এই পরীক্ষা।

সোমবার রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের কনভেনার রবিউল ইসলাম জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার বিষয়গুলো ছিল-বাংলা প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও পদার্থ প্রথমপত্র। এই পরীক্ষায় ৩৭ জনের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৩৪ জন। তিনজন অনুপস্থিত ছিল পরীক্ষায়। পরীক্ষায় অংশকারীদের মধ্যে ৩০ জন ছেলে এবং চারজন মেয়ে পরীক্ষার্থী।

তিনি বলেন, কিছুদিন আগে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছিল- এইচএইসির একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে। সেই আলোকে আমরা পরীক্ষার গ্রহণের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষাবোর্ডকে জানায়। আজ (সোমবার) সেই পরীক্ষা অনুষ্ঠিত হলো। এরপর আর পরীক্ষা আছে কিনা সেটা বলতে পারব না।

পরীক্ষাগুলো কেন নেয়া হলো সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষাবোর্ডের দেওয়া চিঠিতে এমন উল্লেখ ছিল- প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের রেজিস্ট্রেনের জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল। জানা মতে, তাদের আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএইসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন আটটি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে নিউ গভ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ৩৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com