নেশার টাকার জন্য যুবক ধারালো বঁটি দিয়ে মা ও ছোট ভাই কুপিয়ে জখম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান মুন্না (৩৪) নামের মাদকাসক্ত এক যুবক ধারালো বঁটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় তিনি বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে এলাকাবাসী ইট ছুঁড়ে তাকে আহত করে বাড়ির দরজা ভাঙে। এরপর পুলিশ ও এলাকাবাসী বাড়ির ভেতরে ঢুকে মেহেদীর মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এছাড়া অভিযুক্ত মেহেদী হাসানকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাড়িটি থেকে হামলায় ব্যবহৃত বঁটি জব্দ করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মৃদুল জানান, নেশা করে তার ভাই মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন টাকার জন্য প্রায়ই বাড়িতে অত্যাচার করেন।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, নেশা করার টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ধারালো বঁটি দিয়ে তার মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মেহেদী হাসানকে মারধর করেন। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, আহত মনোয়ারা ও তার ছেলে মৃদুলের শারীরীক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট: রাশেদ খাঁন

» ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর

» ‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

» অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

» ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ পাঁচজন আটক

» নেশার টাকার জন্য যুবক ধারালো বঁটি দিয়ে মা ও ছোট ভাই কুপিয়ে জখম

» স্বাস্থ্য খাতে গত ১৭ বছর কোনো জবাবদিহিতা ছিল না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

» রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী

» নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নেশার টাকার জন্য যুবক ধারালো বঁটি দিয়ে মা ও ছোট ভাই কুপিয়ে জখম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান মুন্না (৩৪) নামের মাদকাসক্ত এক যুবক ধারালো বঁটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় তিনি বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে এলাকাবাসী ইট ছুঁড়ে তাকে আহত করে বাড়ির দরজা ভাঙে। এরপর পুলিশ ও এলাকাবাসী বাড়ির ভেতরে ঢুকে মেহেদীর মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মো. মৃদুলকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এছাড়া অভিযুক্ত মেহেদী হাসানকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাড়িটি থেকে হামলায় ব্যবহৃত বঁটি জব্দ করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মৃদুল জানান, নেশা করে তার ভাই মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন টাকার জন্য প্রায়ই বাড়িতে অত্যাচার করেন।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, নেশা করার টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ধারালো বঁটি দিয়ে তার মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মেহেদী হাসানকে মারধর করেন। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, আহত মনোয়ারা ও তার ছেলে মৃদুলের শারীরীক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com