অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সারাদেশে চলাচলরত অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনের সড়ক বন্ধ করে দেন সংগঠনটির নেতাকর্মীরা।  সড়ক অবরোধের আগে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

এছাড়া ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানান তারা।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।

তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান তারা।

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এ পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের। স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ সংগঠনটির আরও কয়েকজন নেতা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা তাদের বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট: রাশেদ খাঁন

» ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর

» ‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

» অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

» ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ পাঁচজন আটক

» নেশার টাকার জন্য যুবক ধারালো বঁটি দিয়ে মা ও ছোট ভাই কুপিয়ে জখম

» স্বাস্থ্য খাতে গত ১৭ বছর কোনো জবাবদিহিতা ছিল না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

» রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী

» নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সারাদেশে চলাচলরত অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনের সড়ক বন্ধ করে দেন সংগঠনটির নেতাকর্মীরা।  সড়ক অবরোধের আগে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

এছাড়া ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানান তারা।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।

তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান তারা।

স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এ পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি তাদের। স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ সংগঠনটির আরও কয়েকজন নেতা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা তাদের বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com