মিরপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা: তদন্তের নির্দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে মারধর, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর ও জোরপূর্বক সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তকে পুনর্বহালের অভিযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তসহ মব হামলায় জড়িতদের শোকজ করা হয়েছে।

নথি অনুযায়ী, এর আগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ২ জুলাইয়ের প্রতিবেদনে ১৪ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়ার কথা উল্লেখ করে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্ত শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত নির্দেশনা দিয়ে আন্দোলনে যুক্ত করেছিলেন। তাদের নগদ অর্থ, ব্যানার ও ফেস্টুন সরবরাহ এবং বিভিন্ন স্থানে সভা করার অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, কিরণময় দত্তের বিরুদ্ধে একাধিক শোকজ নোটিশ দেয়া হয়েছিল। পরে তিনি ৫ জুলাই পদত্যাগপত্র দেন এবং ৩১ জুলাই স্কুল ম্যানেজিং কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।

তবে পদত্যাগের পরও বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও তার পুনর্বহালের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। ১৬ আগস্ট হামলার সময় জোর করে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেয়া হয়, যেখানে কিরণময় দত্তকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ের অফিসকক্ষে বসিয়ে দেয়ার কথা উল্লেখ ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

» নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

» দীপিকার সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করলেন ‘স্পিরিট’ নির্মাতা

» রাষ্ট্রপতি নির্বাচনই দেশে গণতন্ত্রের বড় প্রমাণ: মীর শাহে আলম

» ওমরাহ করলেন আসিফ মাহমুদ

» শরিফুলের ৬ উইকেট, অলআউটের পথে অস্ট্রেলিয়া

» ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

» এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

» মিরপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা: তদন্তের নির্দেশ

» বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিরপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা: তদন্তের নির্দেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে মারধর, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর ও জোরপূর্বক সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তকে পুনর্বহালের অভিযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তসহ মব হামলায় জড়িতদের শোকজ করা হয়েছে।

নথি অনুযায়ী, এর আগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ২ জুলাইয়ের প্রতিবেদনে ১৪ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়ার কথা উল্লেখ করে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্ত শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত নির্দেশনা দিয়ে আন্দোলনে যুক্ত করেছিলেন। তাদের নগদ অর্থ, ব্যানার ও ফেস্টুন সরবরাহ এবং বিভিন্ন স্থানে সভা করার অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, কিরণময় দত্তের বিরুদ্ধে একাধিক শোকজ নোটিশ দেয়া হয়েছিল। পরে তিনি ৫ জুলাই পদত্যাগপত্র দেন এবং ৩১ জুলাই স্কুল ম্যানেজিং কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।

তবে পদত্যাগের পরও বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও তার পুনর্বহালের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। ১৬ আগস্ট হামলার সময় জোর করে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেয়া হয়, যেখানে কিরণময় দত্তকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ের অফিসকক্ষে বসিয়ে দেয়ার কথা উল্লেখ ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com