‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে। এর ফলে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।ইতোমধ্যে মহেশখালীতে ভাসমান যে টার্মিনালে যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং সরবরাহ চলছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে এবং লোডশেডিং অনেকটা কমে গেছে।

রিজভী আরও বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

» বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট: রাশেদ খাঁন

» ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর

» ‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

» অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

» ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ পাঁচজন আটক

» নেশার টাকার জন্য যুবক ধারালো বঁটি দিয়ে মা ও ছোট ভাই কুপিয়ে জখম

» স্বাস্থ্য খাতে গত ১৭ বছর কোনো জবাবদিহিতা ছিল না: নওগাঁয় স্বাস্থ্যমন্ত্রী

» রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে। এর ফলে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।ইতোমধ্যে মহেশখালীতে ভাসমান যে টার্মিনালে যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং সরবরাহ চলছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে এবং লোডশেডিং অনেকটা কমে গেছে।

রিজভী আরও বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমেও সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com