‘সবার সহনশীল হওয়া উচিত’, এনসিপি-জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :‘সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি-জামায়াতের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছে কোন না কোন নেতা। যে কারণে শহীদ ওসমান হাদী এনসিপির ৩ টা অপরাধ চিহ্নিত করেছিল। ১. এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করে, ২. আওয়ামী লীগের ৭১ কুক্ষিগত করার ন্যায় এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, ৩. এনসিপি দুর্নীতি করেছে ইত্যাদি।’

‘তবে যাইহোক ইদানিং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না। মনে হচ্ছে সরকারি দল থেকে বিরোধীদলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না, যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাইও করা যাচ্ছে না। এক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো’—বলেও ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন।

পোস্টে এনসিপি ছাড়াও জামায়াত-শিবির নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, “তবে জামায়াত-শিবিরের ক্ষেত্রে ভিন্ন মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এতো অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অপকর্মে সম্পৃক্ত হচ্ছে। এজন্য অনেকে লিখছে, ‘সরকারি দলের লোকজন যেখানে ক্ষমতার অপব্যবহার করার কথা, সেখানে উল্টো প্রধান বিরোধীদলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। যারা বিরোধীদলে যাওয়ার পরে এমন বেপরোয়া হতে পারে, তারা ক্ষমতায় গেলে তো আওয়ামী লীগকেও হার মানাবে।”

‘আমি সেকথা বলতে চাই না। শুধু এতটুকুই বলবো, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ৬ মাসের মূল্যায়নের পাশাপাশি, বিরোধীদলেও ৬ মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি হোক’— বলেন আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খাঁন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

» দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

» দুর্ধর্ষ নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের আত্মসমর্পণ

» বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সবার সহনশীল হওয়া উচিত’, এনসিপি-জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :‘সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি-জামায়াতের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছে কোন না কোন নেতা। যে কারণে শহীদ ওসমান হাদী এনসিপির ৩ টা অপরাধ চিহ্নিত করেছিল। ১. এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করে, ২. আওয়ামী লীগের ৭১ কুক্ষিগত করার ন্যায় এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, ৩. এনসিপি দুর্নীতি করেছে ইত্যাদি।’

‘তবে যাইহোক ইদানিং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না। মনে হচ্ছে সরকারি দল থেকে বিরোধীদলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না, যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাইও করা যাচ্ছে না। এক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো’—বলেও ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন।

পোস্টে এনসিপি ছাড়াও জামায়াত-শিবির নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, “তবে জামায়াত-শিবিরের ক্ষেত্রে ভিন্ন মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এতো অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অপকর্মে সম্পৃক্ত হচ্ছে। এজন্য অনেকে লিখছে, ‘সরকারি দলের লোকজন যেখানে ক্ষমতার অপব্যবহার করার কথা, সেখানে উল্টো প্রধান বিরোধীদলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। যারা বিরোধীদলে যাওয়ার পরে এমন বেপরোয়া হতে পারে, তারা ক্ষমতায় গেলে তো আওয়ামী লীগকেও হার মানাবে।”

‘আমি সেকথা বলতে চাই না। শুধু এতটুকুই বলবো, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ৬ মাসের মূল্যায়নের পাশাপাশি, বিরোধীদলেও ৬ মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি হোক’— বলেন আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খাঁন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com