প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশ্বাসযোগ্য, আধুনিক চ্যানেল ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

গত ৬ আগস্ট মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

জেসিন জানান, যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব‍্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে, এমনকি গণ-অভ‍্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয় নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ‍্যানেল হিসেবে দেখতে চান।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনও সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি (প্রধানমন্ত্রী) সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ‘

পোস্টে জেসিন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, ‘বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।’

তিনি আরও বলেন, ‘কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’

সবশেষে সকলের শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহপরিচালক কাজী জেসিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

» শেখ হাসিনার বিষয়ে ভারতের হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার

» জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা

» বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

» বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

» সংসদ অধিবেশন: ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

» পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

» নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশ্বাসযোগ্য, আধুনিক চ্যানেল ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

গত ৬ আগস্ট মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

জেসিন জানান, যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব‍্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে, এমনকি গণ-অভ‍্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয় নি— সেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ‍্যানেল হিসেবে দেখতে চান।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনও সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি (প্রধানমন্ত্রী) সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ‘

পোস্টে জেসিন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু ‘নয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, ‘বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।’

তিনি আরও বলেন, ‘কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।’

সবশেষে সকলের শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহপরিচালক কাজী জেসিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com