বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

গতকাল রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’ (২৫), মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।

বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এসব তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে আরও ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।  সূএ:   বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

» শেখ হাসিনার বিষয়ে ভারতের হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার

» জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা

» বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

» বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

» সংসদ অধিবেশন: ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

» পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

» নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

গতকাল রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তাররা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’ (২৫), মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।

বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এসব তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে আরও ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।  সূএ:   বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com