অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রশাসনিক নিরাপত্তা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছিল।

গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।

ওই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত কর্মসূচি ও অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরবর্তী সময়ে পাঠানোর কথা জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। এ কারণে স্থানীয় মানুষের মধ্যে সফরটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও প্রস্তুতি নিচ্ছিল।

তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফর স্থগিত হওয়ায় পূর্বনির্ধারিত সব প্রস্তুতি আপাতত থেমে গেছে। নতুন তারিখ ঘোষণা হলে আবারও প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী

» এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

» গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম

» ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

» হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

» ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ

» পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

» মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

» বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান

» অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রশাসনিক নিরাপত্তা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছিল।

গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।

ওই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত কর্মসূচি ও অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরবর্তী সময়ে পাঠানোর কথা জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। এ কারণে স্থানীয় মানুষের মধ্যে সফরটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও প্রস্তুতি নিচ্ছিল।

তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফর স্থগিত হওয়ায় পূর্বনির্ধারিত সব প্রস্তুতি আপাতত থেমে গেছে। নতুন তারিখ ঘোষণা হলে আবারও প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com