বিভিন্ন অপরাধে জড়িত ২৯৬ জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৪ জন, মিরপুর বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ২১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি ছুরি, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ের শত্রুরা এখনো সক্রিয়, সতর্ক থাকতে হবে: শফিকুল আলম

» ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

» টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

» নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

» আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

» সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সরকারের চ্যালেঞ্জ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

» বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

» দাবি আদায়ে বৃষ্টি উপেক্ষায় ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিভিন্ন অপরাধে জড়িত ২৯৬ জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৪ জন, মিরপুর বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ২১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৭ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি ছুরি, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দেশীয় অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com