ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতার চিত্র’ তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি।
রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে (১৫ তলা) অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ শীর্ষস্থানীয় নেতারা।








