৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কলেরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (POCV) ক্যাম্পেইন সফল করতে দেশের ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পাঁচ জেলার শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী সাধারণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির বাইরে থাকবেন।

ক্যাম্পেইন সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নিবন্ধনে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন সনদের তথ্য ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষকেরা সরাসরি সহায়তা করবেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষকদেরও এ কাজে যুক্ত করা হবে।

অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে কর্মসূচি-সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। শিক্ষক-শিক্ষিকারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কলেরা টিকাদান কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

» ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

» সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

» দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

» নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক

» ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল

» ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

» কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

» বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২জন নিহত

» রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কলেরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (POCV) ক্যাম্পেইন সফল করতে দেশের ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পাঁচ জেলার শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কর্মসূচির আওতায় নির্ধারিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী সাধারণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির বাইরে থাকবেন।

ক্যাম্পেইন সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নিবন্ধনে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন সনদের তথ্য ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষকেরা সরাসরি সহায়তা করবেন। প্রয়োজন হলে প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষকদেরও এ কাজে যুক্ত করা হবে।

অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে কর্মসূচি-সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। শিক্ষক-শিক্ষিকারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কলেরা টিকাদান কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com