হাতীবান্ধায় আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর অস্ত্রের কোপে আহত হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের দুই সদস্য।
আহত পুলিশ সদস্য রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।
জানাগেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে,শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশের একটি দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামী রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্দুল লতিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “আইনি দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্য আসামীর হামলায় আহত হয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতীবান্ধায় আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর অস্ত্রের কোপে আহত হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের দুই সদস্য।
আহত পুলিশ সদস্য রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।
জানাগেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে,শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশের একটি দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামী রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্দুল লতিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “আইনি দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্য আসামীর হামলায় আহত হয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com