উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতার কারণে এখনো উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে। উপকূলীয় এলাকার সন্তান হিসেবে শিক্ষার্থীদের সংগ্রামের মূল্য আমি জানি।

শনিবার দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ফরিদ আরও বলেন, মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ হিসেবে তোমাদের তৈরি হতে হবে। মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মাদক, দুর্নীতি, সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতার কারণে এখনো উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে। উপকূলীয় এলাকার সন্তান হিসেবে শিক্ষার্থীদের সংগ্রামের মূল্য আমি জানি।

শনিবার দুপুরে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ফরিদ আরও বলেন, মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ হিসেবে তোমাদের তৈরি হতে হবে। মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মাদক, দুর্নীতি, সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com