সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ ভোর থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনসহ অন্তত পাঁচটি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এ ভোগান্তি সৃষ্টি হয়।

ঢাকামুখী পরিবহন চালক ও যাত্রীরা জানান, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে বেশ সময় লাগে। ফলে সেতুর ওপর চলাচলে বিঘ্ন ঘটে। তবে বেলা ১১টা নাগাদ সেতুতে বিকল হওয়া ৫টি গাড়ির মধ্যে তিনটি সরিয়ে ফেললে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

বেলা সোয়া ১১টায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর জাগো নিউজকে বলেন, সেতুর ওপর পাঁচটি গাড়ি বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এতে ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। তবে এখনও কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ ভোর থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডা পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনসহ অন্তত পাঁচটি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এ ভোগান্তি সৃষ্টি হয়।

ঢাকামুখী পরিবহন চালক ও যাত্রীরা জানান, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে বেশ সময় লাগে। ফলে সেতুর ওপর চলাচলে বিঘ্ন ঘটে। তবে বেলা ১১টা নাগাদ সেতুতে বিকল হওয়া ৫টি গাড়ির মধ্যে তিনটি সরিয়ে ফেললে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

বেলা সোয়া ১১টায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর জাগো নিউজকে বলেন, সেতুর ওপর পাঁচটি গাড়ি বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এতে ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। তবে এখনও কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com