বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ওই দম্পতির মেয়েসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ  সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুকুন্দগাতীগামী যাত্রীবাহী চলন্ত একটি ভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানের চালক মারা যায়। তবে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে তামান্না খাতুনসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ওই দম্পতির মেয়েসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ  সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুকুন্দগাতীগামী যাত্রীবাহী চলন্ত একটি ভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাসটি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানের চালক মারা যায়। তবে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে তামান্না খাতুনসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com