শৈলকুপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৬০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ (৪ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নিলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর রেফার্ড করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

» বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা ইরানের

» ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

» টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

» যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন গ্রেপ্তার

» ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার

» রেকর্ড গড়তে পারল না বিজয়ের শেষ সিনেমা

» অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

» ‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

» ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শৈলকুপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৬০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ (৪ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নিলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর রেফার্ড করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়।

এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com