জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি শহরের বনপাড়া এলাকার মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
জানা গেছে, বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। এ সময় বন্ধুরা তাকে দেখতে না পেয়ে সবায় মিলে পানিতে খোজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে খুঁজে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফির বাবা মুক্তি মিয়া বলেন, আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
রাফির বন্ধু রাকিব বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে ছিলাম। এক পর্যায়ে আমরা রাফিকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি, সেন্ডেল সব কিছু ছিলো। আমরা ভেবেছি রাফি বাসায় চলে গেল নাকি ডুবে গেলে। একবার ভাবলাম ফায়ার সার্ভিসকে ফোন করি। পরে আবার মনে করলাম ওই যদি বাসায় চলে যাই তাহলে তো ফায়ার সার্ভিসে লোকজন এসে বলবে আপনারা আমাদের সময় নষ্ট করলেন। এসব ভাবতে ভাবতে ২০ মিনিটের মত সময় চলে গেছে। পরে আমরাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর রাফিকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলে রাফি মারা গেছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি শহরের বনপাড়া এলাকার মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
জানা গেছে, বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। এ সময় বন্ধুরা তাকে দেখতে না পেয়ে সবায় মিলে পানিতে খোজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে খুঁজে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফির বাবা মুক্তি মিয়া বলেন, আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
রাফির বন্ধু রাকিব বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে ছিলাম। এক পর্যায়ে আমরা রাফিকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি, সেন্ডেল সব কিছু ছিলো। আমরা ভেবেছি রাফি বাসায় চলে গেল নাকি ডুবে গেলে। একবার ভাবলাম ফায়ার সার্ভিসকে ফোন করি। পরে আবার মনে করলাম ওই যদি বাসায় চলে যাই তাহলে তো ফায়ার সার্ভিসে লোকজন এসে বলবে আপনারা আমাদের সময় নষ্ট করলেন। এসব ভাবতে ভাবতে ২০ মিনিটের মত সময় চলে গেছে। পরে আমরাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর রাফিকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলে রাফি মারা গেছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com