চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন।

আজ সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেন। ফলে তারা সীমান্তের শুন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়।

বিজিবি অধিনায়ক বলেন, আমরা তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও সীমান্তে টহল জোরদার করেছে এবং নজরদারি বৃদ্ধি করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন।

আজ সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেন। ফলে তারা সীমান্তের শুন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়।

বিজিবি অধিনায়ক বলেন, আমরা তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনার পর সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবিও সীমান্তে টহল জোরদার করেছে এবং নজরদারি বৃদ্ধি করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com