জামালপুরে খড় শোকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম একই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

» রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

» পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

» জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

» শিশু নির্যাতন ও কটি বিষণ্নতার মহাকাব্য

» হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কি না বুঝবেন যেভাবে

» দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

» চুলে কুমড়া বীজের তেল মাখলে কী হয়?

» কনুই ব্যথার কারণ ও চিকিৎসা

» ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে খড় শোকানোর সময় হিট স্ট্রোকে নারীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম একই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com