নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচে চাপা পড়ে রিক্তা খাতুন (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫/৬ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রিক্তা খাতুন নামের ওই বাসের এক যাত্রী বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৫/৬ জন। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা বাস ও মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাসটিও উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ  বলেন, দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রিক্তা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচে চাপা পড়ে রিক্তা খাতুন (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫/৬ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রিক্তা খাতুন নামের ওই বাসের এক যাত্রী বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ৫/৬ জন। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা বাস ও মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাসটিও উদ্ধার করা হয়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ  বলেন, দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রিক্তা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com