উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান, ইউরোপসেরার মুকুট কার মাথায়?

কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক : মৌসুমজুড়ে লিগ, কাপ আর ইউরোপীয় প্রতিযোগিতার লড়াই শেষে আজ ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে এক ম্যাচের দিকে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। একপক্ষের লক্ষ্য আধিপত্যের নতুন ইতিহাস লেখা, অন্যপক্ষের স্বপ্ন প্রথমবারের মতো ইউরোপের সিংহাসনে বসা।

আজ রাত ১০টায় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শুরু হবে মহারণ। শিরোপা ধরে রেখে নিজেদের শক্তির বার্তা আরও জোরালো করতে চায় পিএসজি। অন্যদিকে দুই দশকের অপেক্ষা শেষে আবার ফাইনালে ওঠা আর্সেনাল চাইছে বহু কাঙ্ক্ষিত ইউরোপসেরার ট্রফিতে প্রথমবারের নিজেদের নাম লিখতে।

একসময় ইউরোপ জয় করতে বিশ্বের সেরা সেরা তারকাদের ভিড় করিয়েছিল পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারাও ক্লাবটিকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। অথচ তাদের বিদায়ের পরই যেন বদলে যায় পুরো গল্প।

স্প্যানিশ কৌশলী লুইস এনরিকের নেতৃত্বে নতুন রূপে আবির্ভূত হয় প্যারিসের দলটি। গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবারও তারা পৌঁছে গেছে ফাইনালে। আজ জিততে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করবে তারা।

গত মৌসুমের সেমিফাইনালে আর্সেনালের স্বপ্ন ভেঙেছিল পিএসজিই। দুই লেগ মিলিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে যায় ফরাসি ক্লাবটি। তবে এক বছরে বদলে গেছে অনেক কিছু। দীর্ঘ ২২ বছর পর ইংলিশ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে আর্সেনাল। দলে এসেছে ছন্দ, গভীরতা ও আত্মবিশ্বাস। সেই কারণেই এবার প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পিএসজির।

ফাইনালে পিএসজির সবচেয়ে বড় ভরসা উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়া। গতি, দক্ষতা আর গোল করার সামর্থ্যে এই দুজন প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে সক্ষম।

অন্যদিকে আর্সেনালের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। বুকায়ো সাকার সৃজনশীলতা, কাই হাভার্টজের অভিজ্ঞতা এবং ভিক্টর ইয়োকেরেসের শক্তিশালী উপস্থিতি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের সমন্বয় আর্সেনালকে দিয়েছে নতুন ভারসাম্য। ফলে ম্যাচটি কেবল দুই দলের নয়, দুই ফুটবল দর্শনেরও লড়াই হয়ে উঠতে যাচ্ছে।

ফাইনালের আগে পিএসজি কোচ লুইস এনরিকে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেছেন, আর্সেনাল তাদের কোচ মিকেল আরতেতার চিন্তা ও ব্যক্তিত্বের প্রতিফলন।

অন্যদিকে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজের কণ্ঠে শোনা গেছে দৃঢ় প্রত্যয়। তার বিশ্বাস, মাঠের লড়াইয়েই প্রমাণ হবে কে এগিয়ে।

একদিকে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি, অন্যদিকে প্রথম ইউরোপজয়ের স্বপ্ন। দুই দলের সামর্থ্য, আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ফুটবল দর্শন মিলিয়ে আজকের ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখবে রোমাঞ্চকর এক লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান, ইউরোপসেরার মুকুট কার মাথায়?

কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক : মৌসুমজুড়ে লিগ, কাপ আর ইউরোপীয় প্রতিযোগিতার লড়াই শেষে আজ ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে এক ম্যাচের দিকে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। একপক্ষের লক্ষ্য আধিপত্যের নতুন ইতিহাস লেখা, অন্যপক্ষের স্বপ্ন প্রথমবারের মতো ইউরোপের সিংহাসনে বসা।

আজ রাত ১০টায় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শুরু হবে মহারণ। শিরোপা ধরে রেখে নিজেদের শক্তির বার্তা আরও জোরালো করতে চায় পিএসজি। অন্যদিকে দুই দশকের অপেক্ষা শেষে আবার ফাইনালে ওঠা আর্সেনাল চাইছে বহু কাঙ্ক্ষিত ইউরোপসেরার ট্রফিতে প্রথমবারের নিজেদের নাম লিখতে।

একসময় ইউরোপ জয় করতে বিশ্বের সেরা সেরা তারকাদের ভিড় করিয়েছিল পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারাও ক্লাবটিকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। অথচ তাদের বিদায়ের পরই যেন বদলে যায় পুরো গল্প।

স্প্যানিশ কৌশলী লুইস এনরিকের নেতৃত্বে নতুন রূপে আবির্ভূত হয় প্যারিসের দলটি। গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবারও তারা পৌঁছে গেছে ফাইনালে। আজ জিততে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করবে তারা।

গত মৌসুমের সেমিফাইনালে আর্সেনালের স্বপ্ন ভেঙেছিল পিএসজিই। দুই লেগ মিলিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে যায় ফরাসি ক্লাবটি। তবে এক বছরে বদলে গেছে অনেক কিছু। দীর্ঘ ২২ বছর পর ইংলিশ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে আর্সেনাল। দলে এসেছে ছন্দ, গভীরতা ও আত্মবিশ্বাস। সেই কারণেই এবার প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পিএসজির।

ফাইনালে পিএসজির সবচেয়ে বড় ভরসা উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়া। গতি, দক্ষতা আর গোল করার সামর্থ্যে এই দুজন প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে সক্ষম।

অন্যদিকে আর্সেনালের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। বুকায়ো সাকার সৃজনশীলতা, কাই হাভার্টজের অভিজ্ঞতা এবং ভিক্টর ইয়োকেরেসের শক্তিশালী উপস্থিতি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের সমন্বয় আর্সেনালকে দিয়েছে নতুন ভারসাম্য। ফলে ম্যাচটি কেবল দুই দলের নয়, দুই ফুটবল দর্শনেরও লড়াই হয়ে উঠতে যাচ্ছে।

ফাইনালের আগে পিএসজি কোচ লুইস এনরিকে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেছেন, আর্সেনাল তাদের কোচ মিকেল আরতেতার চিন্তা ও ব্যক্তিত্বের প্রতিফলন।

অন্যদিকে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজের কণ্ঠে শোনা গেছে দৃঢ় প্রত্যয়। তার বিশ্বাস, মাঠের লড়াইয়েই প্রমাণ হবে কে এগিয়ে।

একদিকে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি, অন্যদিকে প্রথম ইউরোপজয়ের স্বপ্ন। দুই দলের সামর্থ্য, আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ফুটবল দর্শন মিলিয়ে আজকের ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখবে রোমাঞ্চকর এক লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com