ওষুধ ব্যবসায়ী ঘরে সিঁধ কেটে ঢুকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি বাজারে ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধার (৩৭) ঘরে সিঁধ কেটে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

» রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

» রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

» প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত

» জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত

» ‘আগেই ভালো ছিলাম’ কি মনের কথা

» ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

» রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

» প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওষুধ ব্যবসায়ী ঘরে সিঁধ কেটে ঢুকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি বাজারে ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধার (৩৭) ঘরে সিঁধ কেটে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com