দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উখিয়ার সীমান্তবর্তী উনচিপ্রাং এলাকার শাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খালের ভেতর দিয়ে সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে থাকা নীল রঙের বায়ুরোধী মোড়কে দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেফতারে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

» রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

» রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

» প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত

» জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত

» ‘আগেই ভালো ছিলাম’ কি মনের কথা

» ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

» রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

» প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উখিয়ার সীমান্তবর্তী উনচিপ্রাং এলাকার শাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খালের ভেতর দিয়ে সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে থাকা নীল রঙের বায়ুরোধী মোড়কে দুই লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেফতারে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com