ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় ইসমাইল (৩২) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ইসমাইল ওই এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তাকে গুলি করার পর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।








