শ্বাসরোধে হত্যার ঘটনায় দূরসম্পর্কের আত্মীয় গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণখানে ৭১ বছর বয়সী মাহবুবা আরা বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার দূরসম্পর্কের আত্মীয় মো. আবু তালহা সজিবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার জন্য বৃদ্ধাকে হত্যা করে তার কানের স্বর্ণের দুল বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) নিহতের ছেলে মাহবুব হাসান দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, সজিব নিহতের ভাশুরের নাতি এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার সময় তার প্রায় ১৭ হাজার টাকা বাড়িভাড়া বকেয়া ছিল। টাকার প্রয়োজন মেটাতে তিনি মাহবুবা আরা বেগমের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় বৃদ্ধার স্বামী আসরের নামাজ পড়তে বাইরে গেলে সজিব প্রথমে ঘুমিয়ে থাকা মাহবুবা আরা বেগমের কানের স্বর্ণের দুল চুরির পরিকল্পনা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একবার ঘরের সামনে গিয়ে ফিরে আসেন। পরে একটি কাপড় নিয়ে এসে বৃদ্ধার মুখ চেপে ধরেন। তখন বৃদ্ধা তাকে চিনে ফেললে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর সজিব দুটি স্বর্ণের কানের দুল নিয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে গলানো অবস্থায় সেই স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া নিহতের হাতের চুড়িও নিয়ে গেলেও সেগুলো স্বর্ণের না হওয়ায় ফেলে দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

নিহতের স্বজন এ কে এম রুহুল আমিন জানান, মাহবুবা আরা বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে উত্তরায় থাকেন, এক মেয়ে একই ভবনের অন্য ফ্ল্যাটে এবং আরেক মেয়ে টঙ্গীতে থাকেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।

তিনি জানান, রাতে বাসার কক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় মাকে দেখতে না পেয়ে নিহতের ছেলে আগের ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে এক যুবককে শয়নকক্ষে ঢুকে মাহবুবা আরা বেগমকে হত্যা করে মরদেহ অন্য কক্ষে নিয়ে যেতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু চন্দ্র রায় বলেন, ঘটনার সময় বৃদ্ধা বাসায় একাই ছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মাহবুবা আরা বেগমের মরদেহ পিরোজপুরের কাউখালী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

» মিরপুরের পর এবার ফার্মগেট মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

» সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

» প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

» পাচারকালে ৪৫০ বস্তা সার জব্দ, আটক ২৩

» ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম শুরু আজ

» ইয়াবাসহ দুইজন গ্রেফতার

» প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের মিলনোৎসব

» শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

» সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্বাসরোধে হত্যার ঘটনায় দূরসম্পর্কের আত্মীয় গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণখানে ৭১ বছর বয়সী মাহবুবা আরা বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার দূরসম্পর্কের আত্মীয় মো. আবু তালহা সজিবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার জন্য বৃদ্ধাকে হত্যা করে তার কানের স্বর্ণের দুল বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) নিহতের ছেলে মাহবুব হাসান দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, সজিব নিহতের ভাশুরের নাতি এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার সময় তার প্রায় ১৭ হাজার টাকা বাড়িভাড়া বকেয়া ছিল। টাকার প্রয়োজন মেটাতে তিনি মাহবুবা আরা বেগমের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় বৃদ্ধার স্বামী আসরের নামাজ পড়তে বাইরে গেলে সজিব প্রথমে ঘুমিয়ে থাকা মাহবুবা আরা বেগমের কানের স্বর্ণের দুল চুরির পরিকল্পনা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একবার ঘরের সামনে গিয়ে ফিরে আসেন। পরে একটি কাপড় নিয়ে এসে বৃদ্ধার মুখ চেপে ধরেন। তখন বৃদ্ধা তাকে চিনে ফেললে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর সজিব দুটি স্বর্ণের কানের দুল নিয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে গলানো অবস্থায় সেই স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া নিহতের হাতের চুড়িও নিয়ে গেলেও সেগুলো স্বর্ণের না হওয়ায় ফেলে দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

নিহতের স্বজন এ কে এম রুহুল আমিন জানান, মাহবুবা আরা বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে উত্তরায় থাকেন, এক মেয়ে একই ভবনের অন্য ফ্ল্যাটে এবং আরেক মেয়ে টঙ্গীতে থাকেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।

তিনি জানান, রাতে বাসার কক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় মাকে দেখতে না পেয়ে নিহতের ছেলে আগের ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে এক যুবককে শয়নকক্ষে ঢুকে মাহবুবা আরা বেগমকে হত্যা করে মরদেহ অন্য কক্ষে নিয়ে যেতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু চন্দ্র রায় বলেন, ঘটনার সময় বৃদ্ধা বাসায় একাই ছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মাহবুবা আরা বেগমের মরদেহ পিরোজপুরের কাউখালী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com