মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, ২০২০ সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদ (৪৭) এর বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই চতুর আসামি আব্দুল মাজেদ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্রমাগত স্থান পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল। বিষয়টি র‌্যাব-১৫ এর নজরে আসলে আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব-১৫ এর আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারে উক্ত সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব ওখালী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে  র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল রাতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘেরাও দিয়ে আব্দুল মাজেদকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

আব্দুল মাজেদ রামু থানার দক্ষিণ মিঠাছড়ি গনি সওদাগর পাড়ার  গোলাম সোবহানের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

» পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

» মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ ,মামলা ৪৪টি

» চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহনের বাস চলাচল বন্ধ

» বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

» জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

» ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার

» দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

» দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, ২০২০ সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আব্দুল মাজেদ (৪৭) এর বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই চতুর আসামি আব্দুল মাজেদ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ক্রমাগত স্থান পরিবর্তন করে আত্মগোপন করে আসছিল। বিষয়টি র‌্যাব-১৫ এর নজরে আসলে আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব-১৫ এর আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারে উক্ত সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব ওখালী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে  র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল রাতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘেরাও দিয়ে আব্দুল মাজেদকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

আব্দুল মাজেদ রামু থানার দক্ষিণ মিঠাছড়ি গনি সওদাগর পাড়ার  গোলাম সোবহানের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com