দেশীয় অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ সুজন শেখ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বুধবার রাত পৌনে দুইটার দিকে পীরগঞ্জ উপজেলার চতরা কলেজপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মজিবর শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার, একটি হাসুয়া, ১৪৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুজন শেখকে জব্দ করা আলামতসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ সুজন শেখ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বুধবার রাত পৌনে দুইটার দিকে পীরগঞ্জ উপজেলার চতরা কলেজপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মজিবর শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে সুজন শেখকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার, একটি হাসুয়া, ১৪৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুজন শেখকে জব্দ করা আলামতসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com