যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিরাহীমপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে  উপজেলার চাপড়িগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় চেকিং করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পান্না আক্তারের কাছে থাকা ৩০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিরাহীমপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে  উপজেলার চাপড়িগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় চেকিং করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পান্না আক্তারের কাছে থাকা ৩০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com