নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ ঘোষণা করবেন।

মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিকিউশন পক্ষ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। গত ২৬ এপ্রিল এই বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশনের পক্ষে অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম শুনানিতে ভিডিও ফুটেজ ও কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে, তাপস ও নানক ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

শুনানি চলাকালীন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করে বলেন, এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এর বিচারের জন্য প্রচলিত আইন বিদ্যমান রয়েছে। তারা আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ পর্যাপ্ত প্রমাণ রয়েছে দাবি করে অভিযোগ গঠনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী

» শীতের সবজির বাজারে চড়া

» কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

» শ্রমিকদল নেতা হত্যা: সাবেক স্ত্রীসহ ৩জন গ্রেপ্তার

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

» আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৫৩টি

» উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

» জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

» ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ ঘোষণা করবেন।

মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রসিকিউশন পক্ষ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। গত ২৬ এপ্রিল এই বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশনের পক্ষে অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম শুনানিতে ভিডিও ফুটেজ ও কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে, তাপস ও নানক ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

শুনানি চলাকালীন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করে বলেন, এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এর বিচারের জন্য প্রচলিত আইন বিদ্যমান রয়েছে। তারা আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ পর্যাপ্ত প্রমাণ রয়েছে দাবি করে অভিযোগ গঠনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com