রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ভোটের ফল নিয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদন দুটির একটি করেছেন রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং অন্যটি পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।

এর আগে বৃহস্পতিবার আরও চারটি নির্বাচনি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুটি আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য রয়েছে। বাকি তিনটি আবেদন এখনো কার্যতালিকাভুক্ত হয়নি।

২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্র এবং সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ ও শুনানি এ বেঞ্চে সম্পন্ন হবে।

যে চারটি আবেদন ইতোমধ্যে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে, সেগুলো হলো শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসন।

আবেদনকারী প্রার্থীরা হলেন—শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লা এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

আদালতে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা

» জামালপুরে তেল মজুতের দায়ে  এক যুবককে ৭ দিনের কারাদণ্ড!

» এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

» ভিভো ভি৭০ এফই: এখন ৯ মাসের ০% ইএমআই সুবিধাসহ

» ফুলে ভরে উঠল ঢামেকের সামনের ফুটপাত, সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ

» মানবতাবিরোধী অপরাধ ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

» প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে: প্রধানমন্ত্রী

» সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

» লেবাননে হামলা বন্ধে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ভোটের ফল নিয়ে আবেদন শুনানির জন্য গ্রহণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদন দুটির একটি করেছেন রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং অন্যটি পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব।

এর আগে বৃহস্পতিবার আরও চারটি নির্বাচনি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুটি আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য রয়েছে। বাকি তিনটি আবেদন এখনো কার্যতালিকাভুক্ত হয়নি।

২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্র এবং সংশ্লিষ্ট রুল ও আবেদন গ্রহণ ও শুনানি এ বেঞ্চে সম্পন্ন হবে।

যে চারটি আবেদন ইতোমধ্যে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে, সেগুলো হলো শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসন।

আবেদনকারী প্রার্থীরা হলেন—শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লা এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

আদালতে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com