ভারতে আসছেন শাকিরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আবারও ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন তিনি। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাকিরা।

জানা গেছে, ফিডিং ইন্ডিয়া নামের একটি দাতব্য সংস্থা এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে।

‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ এটি। এতে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের অনেক তারকা পারফর্ম করবেন।

আয়োজকেরা বলছেন, শাকিরার এই সফর শুধু বিনোদনের জন্য নয়; ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য। মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে, প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

শুধু তারকাখ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।

এর আগে ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

» দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

» বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

» আরও ২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

» কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

» ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

» বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

» ২০২৭ সালের হজ নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর

» স্থগিত থাকছে বদির জামিন

» সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে আসছেন শাকিরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আবারও ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন তিনি। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাকিরা।

জানা গেছে, ফিডিং ইন্ডিয়া নামের একটি দাতব্য সংস্থা এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে।

‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ এটি। এতে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের অনেক তারকা পারফর্ম করবেন।

আয়োজকেরা বলছেন, শাকিরার এই সফর শুধু বিনোদনের জন্য নয়; ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য। মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে, প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

শুধু তারকাখ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।

এর আগে ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com