গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত। এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল।আমিশার বিরুদ্ধে এই মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে। ২০১৭ সালে মোরাদাবাদের একজন ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা করেন। অভিযোগ অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি আমিশা। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তিনি মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে।

মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি। এ বিষয়ে মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। গত সোমবারের নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

» ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

» দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

» বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

» আরও ২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

» কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

» ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার

» বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

» ২০২৭ সালের হজ নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর

» স্থগিত থাকছে বদির জামিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত। এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল।আমিশার বিরুদ্ধে এই মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে। ২০১৭ সালে মোরাদাবাদের একজন ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা করেন। অভিযোগ অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি আমিশা। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তিনি মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে।

মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি। এ বিষয়ে মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। গত সোমবারের নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com