মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এর আগে শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিআইজি মো. শাজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, বাড়ির ভেতরে আরও হাতবোমা থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। যেহেতু মরদেহের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। তাই তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এর আগে শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিআইজি মো. শাজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, বাড়ির ভেতরে আরও হাতবোমা থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। যেহেতু মরদেহের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। তাই তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com