জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয়ী প্রার্থী আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এটাই আমাদের বড় বিজয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট জয়লাভ করেছে। একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ ফেব্রুয়ারি তেমনি রংপুরের জনগণ সেই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে।

বিজয় অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। পীরগাছা ও কাউনিয়া উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫১ জন। আখতার হোসেন শাপলা কলি প্রতীকে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৪০ হাজার ৫৬৪টি ভোট পান। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেদারল্যান্ডসের বাড়িতে কেন পর্দা থাকে না

» আইপিএল উদ্বোধনী ম্যাচে কোহলি-দেবদূতের ঝড়ে হায়দরাবাদকে হারালো বেঙ্গালুরু

» ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

» তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

» Scam Alert অপরিচিত নম্বর থেকে ‘সাইলেন্ট কল’? হ্যালো বললেই হতে পারে সর্বনাশ!

» চোরাকারবারি, স্থানীয় রাজনীতি আর বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে ঘটনা!

» দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার কোচের ধাক্কায় দুজন নিহত

» এলোপাতাড়ি কুপিয়ে কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই

» বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন

» হরমুজ দিয়ে পাকিস্তানের ২০ জাহাজকে পার হতে দেবে ইরান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয়ী প্রার্থী আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এটাই আমাদের বড় বিজয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট জয়লাভ করেছে। একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ ফেব্রুয়ারি তেমনি রংপুরের জনগণ সেই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে।

বিজয় অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। পীরগাছা ও কাউনিয়া উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫১ জন। আখতার হোসেন শাপলা কলি প্রতীকে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৪০ হাজার ৫৬৪টি ভোট পান। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com