লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল আসছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন এলাকায় সমর্থকরা অবস্থান নিয়ে ফলাফলের আপডেট জানতে অপেক্ষা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

» শাহজালালে বিমানের শৌচাগারে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

» আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

» ইতিহাস পরিবর্তনের চেষ্টা ভবিষ্যতে নতুন সংকট তৈরি করতে পারে: মাসুদ কামাল

» রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম

» যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

» সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

» মাদক কারবারিদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত

» মাসুদ উদ্দিনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

» ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মোট ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে এই ১৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল আসছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন এলাকায় সমর্থকরা অবস্থান নিয়ে ফলাফলের আপডেট জানতে অপেক্ষা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com