ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) মামলার বাদীপক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য একষট্টি হাজার একশ চল্লিশ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন তারা। তার কেনা পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস প্রদান করতে থাকেন। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে এবং সেই সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান যে আসামিদের প্রতিষ্ঠান বন্ধ।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ

» সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা থাকছে শনিবার

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

» বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

» হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই অভ্যুত্থান নাই: সারোয়ার তুষার

» কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ, সেরাটা দিতে প্রস্তুত সবাই

» সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি

» চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

» এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

» ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) মামলার বাদীপক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য একষট্টি হাজার একশ চল্লিশ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন তারা। তার কেনা পণ্যটি ডেলিভারির জন্য বিভিন্ন আশ্বাস প্রদান করতে থাকেন। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে এবং সেই সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান যে আসামিদের প্রতিষ্ঠান বন্ধ।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com