সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা।
বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শীত নাই।’ সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরণে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।

সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন এই নায়িকা। পর্দায় ফেরার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি।  সূএ:  ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

» বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

» গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই” একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

» স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

» জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন ও চার লক্ষ টাকা অর্থদন্ড 

» ইসলামপুরে তরুণ তরুণীদের নিয়ে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

» জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো রিকশা চালকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৈকতে পরীর গ্ল্যামার, ক্যাপশনে লিখলেন ‘শীত নাই’

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা।
বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শীত নাই।’ সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরণে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।

সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন এই নায়িকা। পর্দায় ফেরার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি।  সূএ:  ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com