হার্দিকের সঙ্গে আমিশার ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেত্রী

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ৫১ বছর বয়সী আমিশা প্যাটেলের বিয়ে নিয়ে পরিকল্পনা না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন থেমে নেই। মাঝে মাঝেই এর ওর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। এবার এ তালিকায় ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি দুজনের বিশেষ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ফাঁস হওয়া ওই ভিডিওতে মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে দেখা গেছে আমিশা পাটেল ও হার্দিক পান্ডিয়াকে। ক্রিকেটারকে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন অভিনেত্রী। এ সময় হার্দিকের কাঁধে হাত রাখতে দেখা যায় আমিশাকে।

ভিডিওটি এক এক্স ইউজার প্রকাশ করে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তার দাবি, আমিশা-হার্দিকের সম্পর্ক শুধু বিন্ধুত্বে সীমাবদ্ধ না। তিনি লেখেন, “বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন, তা দেখেই বোঝা যাচ্ছে ওদের নিয়ে গুঞ্জন তৈরি হতে চলেছে।” নেটিজেনরা লুফে নিয়েছেন ভিডিওটি। ফলে ভাইরাল হতে সময় লাগেনি।

এদিকে সামাজিক মাধ্যমে হার্দিকের সঙ্গে নিজের ভিডিওটি নিয়ে চর্চা চোখ এড়ায়নি আমিশার। যারপরনাই বিরক্ত তিনি। সোশ্যাল হ্যান্ডেলে মুহূর্তটি শেয়ার করে কটাক্ষ করেছেন ওই এক্স ইউজারকে। লিখেছেন,  “হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি ঠিকই ধরেছেন। সত্যিই হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে খুব রোম্যান্টিক ব্যাপার ছিল!”

এখানেই থামেননি অভিনেত্রী। এরপর সরাসরি আক্রমণ করেছেন ওই এক্স ইউজারকে। লিখেছেন, “আমি আপনাকে চিনি না। তবে নিশ্চিতভাবে বলতে পারি, আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কিছু পোস্ট করার আগে আপনার উচিত, আগে একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।”

সম্প্রতি মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্ক রয়েছে হার্দিকের। নাতাশা স্ট্যানোকোভিচের সঙ্গে বিচ্ছেদের প্রায় দুই বছর পর এ সম্পর্ক প্রকাশ্যে আনেন তিনি। অন্যদিকে আমিশা ফের সকিনা হয়ে পর্দায় আসছেন আমিশা। এরইমধ্যে শুরু হয়েছে  ‘গদর ৩’-এর কাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রাশেদ খাঁন

» ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

» বিবাহিত নারীদের যে ৬ কাজে সতর্ক করেছেন নবীজি

» রাজধানীতে শপিং মলে আগুন, ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে

» দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ

» পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

» শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি : রেল প্রতিমন্ত্রী

» ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

» ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হার্দিকের সঙ্গে আমিশার ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেত্রী

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ৫১ বছর বয়সী আমিশা প্যাটেলের বিয়ে নিয়ে পরিকল্পনা না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন থেমে নেই। মাঝে মাঝেই এর ওর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। এবার এ তালিকায় ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি দুজনের বিশেষ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ফাঁস হওয়া ওই ভিডিওতে মুম্বাইয়ের তাজ মহল প্যালেসে দেখা গেছে আমিশা পাটেল ও হার্দিক পান্ডিয়াকে। ক্রিকেটারকে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন অভিনেত্রী। এ সময় হার্দিকের কাঁধে হাত রাখতে দেখা যায় আমিশাকে।

ভিডিওটি এক এক্স ইউজার প্রকাশ করে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তার দাবি, আমিশা-হার্দিকের সম্পর্ক শুধু বিন্ধুত্বে সীমাবদ্ধ না। তিনি লেখেন, “বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন, তা দেখেই বোঝা যাচ্ছে ওদের নিয়ে গুঞ্জন তৈরি হতে চলেছে।” নেটিজেনরা লুফে নিয়েছেন ভিডিওটি। ফলে ভাইরাল হতে সময় লাগেনি।

এদিকে সামাজিক মাধ্যমে হার্দিকের সঙ্গে নিজের ভিডিওটি নিয়ে চর্চা চোখ এড়ায়নি আমিশার। যারপরনাই বিরক্ত তিনি। সোশ্যাল হ্যান্ডেলে মুহূর্তটি শেয়ার করে কটাক্ষ করেছেন ওই এক্স ইউজারকে। লিখেছেন,  “হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি ঠিকই ধরেছেন। সত্যিই হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে খুব রোম্যান্টিক ব্যাপার ছিল!”

এখানেই থামেননি অভিনেত্রী। এরপর সরাসরি আক্রমণ করেছেন ওই এক্স ইউজারকে। লিখেছেন, “আমি আপনাকে চিনি না। তবে নিশ্চিতভাবে বলতে পারি, আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কিছু পোস্ট করার আগে আপনার উচিত, আগে একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।”

সম্প্রতি মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্ক রয়েছে হার্দিকের। নাতাশা স্ট্যানোকোভিচের সঙ্গে বিচ্ছেদের প্রায় দুই বছর পর এ সম্পর্ক প্রকাশ্যে আনেন তিনি। অন্যদিকে আমিশা ফের সকিনা হয়ে পর্দায় আসছেন আমিশা। এরইমধ্যে শুরু হয়েছে  ‘গদর ৩’-এর কাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com