পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫ জেলে আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ইলিশ মাছ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে।

আজ  সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লৌহজং উপজেলার পুরাতন ফেরিঘাট থেকে শ্রীনগর উপজেলার বাঘড়া পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্যান্ত ইলিশ মাছ, কারেন্ট জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানকালে নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা জাল ও মাছ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

» ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন

» জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

» মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী

» প্রধানমন্ত্রীর জাপান সফরে একনেক বৈঠক স্থগিত, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

» মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

» বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

» জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা, ২৮ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ

» আজ কোজাগরী লক্ষ্মীপূজা

» বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : এলডিপি চেয়ারম্যান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫ জেলে আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ইলিশ মাছ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে।

আজ  সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লৌহজং উপজেলার পুরাতন ফেরিঘাট থেকে শ্রীনগর উপজেলার বাঘড়া পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্যান্ত ইলিশ মাছ, কারেন্ট জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানকালে নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা জাল ও মাছ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com